News Bangla 24 BD | পিএসটিসির ইউবিআর প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

পিএসটিসির ইউবিআর প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালন


স্টাফ রিপোর্টার : “শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ-Youth Building Peace” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত ও ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত ইউবিআর-২ প্রকল্প, গাজীপুরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক যুব দিবস-২০১৭ পালন করা হয়।
দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে পিএসটিসির ইউবিআর প্রকল্প নি¤েœাক্ত কর্মসূচি পালন করে।
ক) জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পিএসটিসির- ইউবিআর ও সংযোগ প্রকল্পের সাথে র‌্যালী,নাটিকা ও আলোচনা সভার আয়োজন করা হয়। যার মাধ্যমে সমাজের সকল ক্ষেত্রে যুবদের অংশগ্রহনের মাধ্যমে উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ অগ্রনী ভূমিকা রাখবে।
খ) স্কুল ভিত্তিক মেয়েদের ফুটবল টুর্নামেন্ট ও বিতর্ক প্রতিযোগিতা যার মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে দিবসটির তাৎপর্য ও সমাজে সর্বস্তরের কর্মকান্ডে যুবদের অংশগ্রহনে শান্তি প্রতিষ্ঠা পাবে তা তুলে ধরা হয়।
গ) ইউবিআর ইয়ুথ ফোরাম,যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ বিষয়ে পোস্টার প্রদর্শনী,শ্লোগান,দেয়ালিকা যার মাধ্যমে ইউবিআর প্রকল্পের কার্যক্রম ও যুব নেতৃত্বের মাধ্যমে সমাজে যুবদের অবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়।
দিবসটিকে সামনে রেখে তিনদিন ব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যৌথভাবে আয়োজিত র‌্যালী,নাটিকা ও আলোচনা সভা,গাজীপুর সদর উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে যুব দিবসের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ, গাজীপুর উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, ইউবিআর ইয়ুথ ফোরাম,যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ বিষয়ে পোস্টার প্রদর্শনী,শ্লোগান,দেয়ালিকা ইত্যাদি। আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন আলী আসগর ফকির,এরিয়া কো-অর্ডিনেটর,ইউবিআর প্রকল্প, মোঃ নাজমুল হক, জেলা সমন্বয়কারী,সংযোগ প্রকল্প,পিএসটিসি, মোঃ ছানাউল্ল্যা সরকার, প্রধান শিক্ষক, শাহসুফি ফসি উদ্দিন উ/বি. মোঃ আব্দুস সবুর, প্রধান শিক্ষক ভাওয়াল আইডিয়াল হাই স্কুল, সাইদুর রহমান সহকারী পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, এস,এম ইমদাদুল হক,উপ-পরিচালক,যুব উন্নয়ন,গাজীপুর,এ ছাড়াও বক্তব্য রাখেন ইয়ুথ ফোরাম চেয়ারপার্সন শাহরিয়ার শাওন, ভাইস-চেয়ারপার্সন হোসনা আক্তার, কমিউনিটি মবিলাইজার সোনিয়া আক্তার ও অন্যান্য ইয়ুথরা। স্কুল ভিত্তিক কর্মকান্ড সফল বাস্তবায়নে পিরুজালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল কবির, উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা সহ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকবৃন্দ। আন্তর্জাতিক যুব দিবসের কর্মসূচি বাস্তবায়নের জন্য ইউবিআর প্রকল্পেরএলাকা সমন্বয়কারী আলী আসগর সাহেবের সার্বিক তত্বাবধানে ইয়ুথ অফিসার পিযূষ চন্দ্র সরকার, কমিউনিটি মবিলাইজার অনুপম সাহা, সোনিয়া আক্তার, স্বপ্না আক্তার, জীবন বর্মন প্রমুখরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ