গাজীপুরের কালীগঞ্জে পোল্ট্রি ব্যবসায়ির বাড়িতে ডাকাতি
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের এক পোল্ট্রি ব্যবসায়ির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পোল্ট্রি ব্যবসায়ী ইকবাল হোসেনকে (৫০) কুপিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেনের ভাই গোলজার হোসেন জানান, রাত ৩টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত ইকবাল হোসেনের বাড়িতে হানা দেয়। পরে বাড়ির কলাপসেবল গেট কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এসময় ইকবাল হোসেন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে। পরে বাড়িতে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, প্রায় ১০-১২ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 