দিনাজপুরে মন্দিরের মূর্তি ভাংচুর, আটক ২
দিনাজপুরে কেন্দ্রীয় ফুলতলা শ্মশান কালী মন্দির এবং মাসিমপুর মোল্লাপাড়া দূর্গা মন্দিরের মূর্তি ভাঙ্গার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের একজন সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ার (৩৫)। সে সদর উপজেলার হামজাপুর গ্রামের মৃত মকবুল হোসেন ছেলে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ পুলিশ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, আজ ভোররাতে দূর্বত্তরা এই ভাংচুর করে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ সাবেক সেনা সদস্য বাপ্পি শাহনিয়ার সহ দু’জনকে আটক করেছে। তবে আটক অন্য জনকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানায় পুলিশ।

বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 