ফের বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা
মিয়ানমারের রাখাইন প্রদেশে সর্বশেষ সহিংসতার পর বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা মুসলিমরা পালিয়ে আবারও বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বলে খবর পাওয়া যাচ্ছে।
বিজিবির কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাত থেকে কয়েকশো রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের আবার ফেরত পাঠানো হয়েছে।
রোহিঙ্গারা প্রথমে টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। বৃহস্পতিবার রাত থেকে টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ১৪৬জন রোহিঙ্গাকে ধরে ফেরত পাঠিয়েছে।
বাংলাদেশে টেকনাফ সীমান্ত থেকে বিজিবির কর্মকর্তা লে: কর্ণেল আরিফুল ইসলাম বলেন, রোহিঙ্গারা ছোট ছোট দলে নৌকায় করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল। এমন চেষ্টা তারা প্রতিহত করেছেন। বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে বলে এই কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, টেকনাফে এবং উখিয়ায় নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্তে শত শত রোহিঙ্গা নারী পুরুষকে দেখা যাচ্ছে। তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারেন, এমন ধারণা করা হচ্ছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, “মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আমাদের বলেছে যে, তাদের বিচ্ছিন্নতাবাদী কয়েকটি সংগঠন তাদের উপর আক্রমণ করেছে। সে কারণে তারা অ্যাকশন নিচ্ছে। আমরা বলেছি, রোহিঙ্গারা যেন বাংলাদেশে ঢোকার চেষ্টা না করে। তারা সহযোগিতা করার কথা বলেছে। তারপরও রোহিঙ্গারা আসার চেষ্টা করেছে।”
গত বছরেই অক্টোবরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ৭০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। এছাড়া কয়েকদশক ধরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছেন।

বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 