News Bangla 24 BD | কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ বিষয়ে প্রকাশিত সংবাদটি ছিলো মিথ্যা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ বিষয়ে প্রকাশিত সংবাদটি ছিলো মিথ্যা


 দৈনিক জনকন্ঠসহ বেশ কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন মিডিয়ায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন পরিষদ এলাকার ৩ নং ওয়ার্ডের লাহুরী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ মহসিন সিকদারের স্ত্রী আমেনা খাতুন ডলি কে নিয়ে গত ১০/০৬/২০১৭ ইং তারিখে ‘প্রবাসীর স্ত্রী তিন সন্তানসহ নিখোঁজ ॥ উদ্ধারের আকুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকৃত পক্ষে প্রকাশিত ওই সংবাদগুলো সঠিক ছিলনা।
তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এ বিষয়ে প্রত্যয়ন পত্রে বলেছেন- গত ১৩/০৬/২০১৭ ইং তারিখে মহসিন সিকদারের স্ত্রী আমেনা খাতুন ডলি তার ৩ সন্তানসহ ইউনিয়ন পরিষদে স্ব-শরীরে উপস্থিত হয়ে অঙ্গীকার নামা দিয়ে বলেছেন, পারিবারিক কলহের কারণে তার স্বামী তাকে স্বেচ্ছায় তার পিত্রালয় সুনামগঞ্জ জেলার বৈশারপাড় গ্রামে রেখে আসেন। পিত্রালয়ে চলে যাওয়ার বিষয়ে কারো কোন প্ররোচনা কিংবা যোগসাজস ছিলো না।
প্রত্যয়ন পত্রে চেয়ারম্যান আরো বলেন- ওই দিনই ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের স্বামী-স্ত্রীর ভুল বুঝাবুঝির বিরোধ মিটিয়ে আপোষ মিমাংসা করা হয়। এমতাবস্তায় প্রতীয়মান হয় যে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ওই সংবাদটি ছিলো মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে ওই দম্পতি তাদের সন্তানসহ সংসার ধর্ম পালন করে চলেছেন।
তাছাড়া ওই দম্পতির বিষয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদে আরো নানা অভিযোগ উল্লেখ করা হয়েছিলো। যার কোন সত্যতা পাওয়া যায়নি। কাজেই মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে ওই এলাকার সম্ভ্রান্ত ডা পরিবারের সম্মান হানী করায় এলাকাবাসী দুঃখ প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ