News Bangla 24 BD | দ্বিতীয় ‍ইনিংসেও তামিমের হাফ সেঞ্চুরি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ‍ইনিংসেও তামিমের হাফ সেঞ্চুরি


৫০তম টেস্টের দ্বিতীয় ইনিংসেও তামিম ইকবালের হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এই বাঁহাতি ওপেনার।৬টি চারের মাধ্যমে তার ব্যাট থেকে ‍এসেছে আরেকটি হাফ সেঞ্চুরি। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮৩/৩। ৫৩ রান করে অপরাজিত আছেন তামিম। তামিমের সঙ্গী হয়ে আছেন মুশফিকুর রহিম।

তবে আজ তৃতীয় দিনে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমরুল কায়েস। নাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তার আগে ২৮তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাইজুলকে। লায়নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে ফিরে যান তাইজুল।

আগের দিন প্রথম ইনিংসের মতো ব্যাটিং দুর্দশার মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। বরং সম্ভাবনাময়ী জুটি গড়ার পথে ছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু উঁচিয়ে মারতে গিয়ে দ্বিতীয় ইনিংসেও ভালো কিছু করতে পারলেন না সৌম্য। অ্যাস্টন অ্যাগারের বলে অনেক উঁচু শট নিয়েছিলেন; লং অনে দাঁড়ানো উসমান খাজার হাত ফসকে দুইবার বল বেরিয়ে গেলেও শেষ পর্যন্ত ধরা দেন তার হাতেই। ১৫ রানে বিদায় নেন সৌম্য। ৫৩ বলে সাজানো ছিল তার ৩ বাউন্ডারির ইনিংস।

এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সাকিব-মিরাজের স্পিনে ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে প্রতিরোধ গড়ে তারা অ্যাগার ও প্যাট কামিন্সের জুটিতে।

তাদের ৪৯ রানের জুটিতে ৮ উইকেটে ১৯৩ রানে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। তৃতীয় সেশনে এসেই সাকিব এ জুটি ভাঙেন। কামিন্সকে (২৫) বোল্ড করে নিজের চতুর্থ উইকেট নেন এ স্পিনার। শেষ ব্যাটসম্যান জশ হ্যাজলউডকে ৫ রানে ইমরুল কায়েসের ক্যাচ বানান তিনি। ৭৪.৫ ওভারে অস্ট্রেলিয়া অলআউট হয় ২১৭ রানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ