পদ্মায় ট্রলার ডুবি, ভেসে আসছে মৃত গরু
রাজবাড়ীতে পদ্মা নদীতে কোরবানির পশুবোঝাই ট্রলার ডুবিতে ৫২টি গরুর মৃত্যু হয়েছে। এসময় ট্রলারে থাকা গরু বেপারীরা গরুর গলার দড়ি কেটে দিলে ৭টি গরু সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হয়।
গতকাল সোমবার বিকালে সদর উপজেলার ধাওয়া পাড়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ী কুদ্দুস জানায়, দুপুরে কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাট থেকে ৬০-৭০টির মতো গরু ও মহিষ নিয়ে আরিচার উদ্দ্যেশে ট্রালারটি ছেড়ে যায়। জৌকুড়ী ধাওয়াপাড়া ফেরি ঘাট এলাকা মাঝ নদীতে এসে ট্রলারটিতে পানি উঠে ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নদীতে থাকা ট্রলার ও স্থানীয়দের সহায়তায় ১৫টি গরুকে জীবিত ও ৪২টি গরু ও ১০টি মহিষ মৃত উদ্ধার করে। এ ঘটনায় গরু ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হলেও গরু ব্যবসায়ীরা সাতার কেটে নদী তীরে ওঠে।
স্থানীয় চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বেপারীরা গরুগুলো কুষ্টিয়া থেকে কিনে সড়কপথে যানজট এড়াতে কালুখালী থেকে ট্রলার করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। পথে ঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। তবে এ ঘটনায় ৪৬টি গরুর মৃত্যুর কথা জানান তিনি।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 