News Bangla 24 BD | টার্গেট ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

টার্গেট ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান


টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে মালিকের দুই ছেলেকে। ওই দুই ছেলের জঙ্গি সম্পৃক্ততা খুঁজে পেয়েছে র‌্যাব।

আবুল হোসেন চিশতির দুই ছেলে নুরুল হুদা মাসুম (৩০) ও তার ছোটভাই মাজহারুল ইসলাম খোকন (২৫) ছাত্রজীবন থেকেই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধার করা ড্রোন দিয়ে তারা নাশকতার পরিকল্পনা করেছিলেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ছিল তাদের টার্গেট।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মাসুম জানান, তিনি দারুল ইসলামী মাদরাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। সেখানে পড়া অবস্থাতেই তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন।

মাসুম জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি সাংগঠনিকভাবে ‘উফফে জামানা সন্ত্রাসী কোফরা’ নামে পরিচিত। তার ছোট ভাই খোকন ইস্টার্ন ইউনিভার্সিটি ত্রিপোলিতে লেখাপড়া করতেন। ২০১২ সালে তিনি লেখাপড়া বাদ দিয়ে ভাইয়ের সঙ্গে জেএমবিতে যোগ দেন। খোকন তার বড় ভাই মাসুমকে প্রযুক্তিগত সহায়তা দিতেন।

অভিযানে দুই ভাইয়ের সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গি কাজে ব্যবহৃত বিস্ফোরক, ‘জিহাদি’ বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে ওই বাড়ি থেকে মাসুদ ও খোকনকে আটক করে র‌্যাব। এর আগে রাত ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখে সংস্থাটি। মধ্যরাত থেকে টানা আট ঘণ্টা অভিযানের পর মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান সমাপ্ত হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানার অভিযোগে কালিহাতী উপজেলার এলাঙ্গার ওই বাড়িটি র‌্যাব ঘেরাও করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে আস্তানা থেকে ওই বাড়ির মালিকের দুই ছেলেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ