News Bangla 24 BD | রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে গণজাগরণের ঢাকা-র‍্যালি কাল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে গণজাগরণের ঢাকা-র‍্যালি কাল


মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবিতে কাল শুক্রবার ঢাকা-র‍্যালি করবে গণজাগরণ মঞ্চ। এই র‍্যালির ডাক দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

গণজাগরণ মঞ্চের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। কাল বেলা তিনটায় রাজধানীর শাহবাগ মোড় থেকে র‍্যালি বের হবে। র‍্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করবে।

বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লাখ লাখ মানুষের ওপর সেখানকার সামরিক জান্তা নির্মম নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে, যা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। প্রতিদিনই বাংলাদেশ সীমান্তে ঘরহারা মানুষের ঢল নামছে। সাগরে ভেসে আসছে মানবশিশুর লাশ। এই জাতিগত নিপীড়নের শিকার এসব মানুষকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে সবচেয়ে জোরালো ভূমিকা রাখতে হবে বাংলাদেশকেই। মিয়ানমারের সরকারকে এই বর্বর গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে এই গণহত্যার খবর পৌঁছে দিয়ে জনমত গঠন করতে হবে।

দল-মত-ধর্মনির্বিশেষে প্রতিটি মানুষকে মানবতার এই দুঃসময়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘আসুন, সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার এই র‍্যালিতে অংশগ্রহণ করি। সারা বিশ্বকে জানিয়ে দিই, বাংলাদেশের মানুষ নিপীড়িত রোহিঙ্গাদের পাশে আছে।’

মানবতার পক্ষের এই নাগরিক র‍্যালিকে কেন্দ্র করে #DhakaRally হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ক্যাম্পেইন চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ