News Bangla 24 BD | গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬


গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ যাত্রী।

আহতদের মধ্যে ১৭ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে সেবা গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। অপরদিকে একটি ট্রাক মোংলা পোর্ট থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধূসর ব্রিজের কাছে পৌঁছলে ওই বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে দুইজন নারীসহ ছয় যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৩০ যাত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ওসি জাকারিয়া হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ