রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে মালয়েশীয় কার্গো বিমান চট্টগ্রামে
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ সহায়তা নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছে একটি মালয়েশীয় কার্গো বিমান। শনিবার রাতে এ-৪০০ অস নামের কার্গো বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়।
বিমানটি চট্টগ্রামে পৌঁছলে বাংলাদেশ সরকারের পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করতে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বিমানবন্দরে উপস্থিত হন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন মালয়েশীয় ত্রাণ সহায়তা নিয়ে কার্গো বিমান চট্টগ্রামে পৌঁছানোর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানটিতে বিভিন্ন ধরনের ১২ টন ত্রাণ সামগ্রী রয়েছে। ত্রাণ সমূহের মধ্যে রয়েছে গুঁড়ো দুধ, খেজুর, চাল, বিস্কুট, কাপড়, বিশুদ্ধ পানি ও সাবান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে আসা খাদ্যসহ ১৪ রকমের ত্রাণ সামগ্রী আমরা বুঝে পেয়েছি। কাস্টমস প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ত্রাণ আজ রোববার কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপর কক্সবাজার জেলা প্রশাসন এসব ত্রাণ সামগ্রী বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করবেন।

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় 