News Bangla 24 BD | হবিগঞ্জের খোয়াই নদী থেকে আরও ২ লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

হবিগঞ্জের খোয়াই নদী থেকে আরও ২ লাশ উদ্ধার


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর অংশ থেকে আরও দুটি লাশ উদ্ধার করেছে পু্লিশ।

আজ রোববার সকালে লাশ দুটি ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, কয়েকদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।
ওসি আরো জানান, গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রীসহ একশ’ বস্তা সিমেন্ট নিয়ে সুজাতপুরের উদ্দেশে রওনা হয় ইঞ্জিন চালিত একটি নৌকা। আনোয়ারপুর এলাকায় পৌঁছালে নৌকাটি পানিতে ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ ১১ জনের মধ্যে প্রথমদিনই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ