তামাবিল স্থল বন্দরের উদ্বোধন স্থগিত
তামাবিলে নির্মিত সিলেটের প্রথম শুল্কস্টেশনের উদ্বোধন হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিকেলে স্থল বন্দরটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এতে প্রধান অতিথি করা হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতকে। আর উদ্বোধক ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
সংশ্লিস্টরা জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যস্ততার কারণে পিছিয়ে গেছে তামাবিল স্থলবন্দরের উদ্বোধন।
এরআগে ২০১৫ সালের ৮ মে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভূমি ও স্থল বন্দরের সার্বিক উন্নয়ন সহ প্রকল্প বাস্তবায়নে ৬৯ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে এর নির্মাণ কাজ শুরু হয়।
সংশ্লিস্টরা জানান, স্থল বন্দরটি চালু হওয়ার পর ভারতের মেঘালয়সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। একই সাথে সরকার প্রতি বছর এই স্থলবন্দর থেকে শত কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে।

গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় 