News Bangla 24 BD | সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন


পূর্ব বিরোধের জেরে সিলেট নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকারিয়া মো. মাসুম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। তিনি ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ায় এ ঘটনা ঘটে।
সুরমা গ্রুপের নেতা বিপ্লব জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপের সাথে বিরোধের জের ধরে কয়েকজন ছাত্রলীগ কর্মী মাসুমের ছোটভাই খালেদকে শিবগঞ্জে আটকে রেখে তাকে খবর দেয়। পরে মাসুম সেখানে যাওয়ার পরপরই তাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেন- আমি জেলা ছাত্রলীগের দায়িত্বে রয়েছি। আমার নামে কোন গ্রুপও নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ ঘটনায় তাকে জড়ানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া. এমসি কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন রায়হান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাসুমের দুই উরুতে একাধিক ছুরিকাঘাত রয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ