News Bangla 24 BD | বেনাপোলে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভাত দিতে দেরি হওয়ায় মা আয়রা খাতুনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। নিজ বাড়িতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ছেলে বাপ্পিকে (২০) আটক করেছে বিজিবি। আয়রা খাতুন পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকার মাসুদ মাস্টারের স্ত্রী।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সকালে বাপ্পি মায়ের কাছে ভাত খেতে চায়। কিন্তু, ভাত দিতে দেরি হয়ে যায়। এ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাপ্পি উত্তেজিত হয়ে দা দিয়ে মাকে কুপিয়ে জখম করে।

আয়রা খাতুনের আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হোসেন জানান, খবর পেয়ে ঘাতক ছেলে বাপ্পিকে আটক করা হয়েছে। তাকে পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ