News Bangla 24 BD | রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রামে ২৭ ‘চেক পোস্ট’ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রামে ২৭ ‘চেক পোস্ট’


মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ছড়িয়ে পড়া ঠেকাতে পুলিশ চট্টগ্রাম অঞ্চলে ২৭টি চেক পোস্ট বসিয়েছে।

শনিবার চট্টগ্রাম নগরীতে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এই নাগরিকদের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ার কয়েকটি ঘটনা প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

তিনি বলেন, “মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে কোনো অবস্থাতেই বাংলাদেশের মূল ভূ-খণ্ডে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে পুলিশসহ প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। তাদের কক্সবাজারে সীমিত রাখার কাজ চলছে। তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে পুলিশের মোট ২৭টি চেক পোস্ট বসানো হয়েছে।”

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে তিন সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। আগে থেকে বাংলাদেশে রয়েছে চার লাখের বেশি রোহিঙ্গা। নতুন আসা রোহিঙ্গাদের রাখতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে করেছে সরকার।

ইতিমধ্যে চট্টগ্রামের পতেঙ্গা, চান্দগাঁও, বাকলিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড এলাকায় রোহিঙ্গাদের আটক করে কক্সবাজারে ফেরত পাঠায় পুলিশ।

ডিআইজি বলেন, এবার এক সঙ্গে অনেক রোহিঙ্গা এলেও চট্টগ্রাম অঞ্চলের সব জেলায় তারা ছড়িয়ে পড়েছে বলে মনে করেন না তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ