News Bangla 24 BD | রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে শাবিতে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে শাবিতে মানববন্ধন


CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 82
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 82

মিয়ানমারের রাখাইনে রাষ্ট্রীয় মদদে সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর চলমান নৃশংস গণহত্যা বন্ধের দাবিতে এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, রাখাইনে অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। গণহত্যা বন্ধে মিয়ানমারের উপর আšর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নিতে হবে। এ বর্বরোচিত নৃশসংসতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচীর সমন্বয়ক নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, রাখাইনে জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়। এ অন্যায়ের অবসান ঘটাতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ