News Bangla 24 BD | অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সিলেটে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সিলেটে মানববন্ধন


????????????????????????????????????
????????????????????????????????????

সিলেট নগরীর ১৬নং ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের প্রতিবাদে ও নির্ধারিত বিদ্যুৎ বিল দেওয়ার দাবিতে সোমবার সকালে নগরীর মানিকপীড় রোডে ১৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এলাকার সমাজসেবক আছাদ আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী আশিক আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সিলেট নগরীর ১৬নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অতিরিক্ত হারে বাড়িয়ে দিয়েছে। যার কারনে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা দেখা দেয়। প্রতি মাসে বিদ্যুৎ বিল সঠিকভাবে প্রদান করার পরও বকেয়া বিল এর অজুহাত দেখিয়ে বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। বিগত সময়ে বিদ্যুৎ বিভাগের যে সমস্ত কর্মচারীরা ইউনিট সঠিকভাবে প্রদান করেননি তাদের ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, যদি ২১ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ বিভাগ বিল সঠিকভাবে প্রদান না করে তাহলে ১৬নং ওয়ার্ডবাসী কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ওয়ার্ডবাসীকে নিয়ে এক মতবিনিময় সভা শেষে বিদ্যুৎ অফিসে কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করা হবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার মুরব্বি হাজী সিদ্দেক আলী, আব্দুর রউফ, একরাম আহমদ, বেলাল আহমদ। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কামাল পাশা, রাহেল আহমদ, সাজ্জাদ আহমদ, হারুন আহমদ, একরামূল আজিজ, আবিদ আহমদ, আল আমিন, গিয়াস উদ্দিন, ফরহাদ আহমদ, তামিম আহমদ, রুমান খান, সালা উদ্দিন, রজব আহমদ, আল আমিন তানিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ