News Bangla 24 BD | নাসায় সৌদি আরবের প্রথম নারী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজের সুযোগ পেয়েছেন সৌদি নারী মিশাল আশহেমিমরি। সৌদি নারীদের মধ্যে তিনি প্রথম নাসায় যোগদান করেন। এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এক টুইট বার্তায় বলা হয়, তিনি সকল নারীদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবেন।

আশহেমিমরি ২০০৬ সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও ফলিত গণিতশাস্ত্রে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মিশাল পেশায় একজন মহাকাশযান ইঞ্জিনিয়ার। এর আগে তিনি মিয়ামি ভিত্তিক অ্যারো স্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাসায় কাজের সুযোগ পাওয়ার পর উচ্ছ্বসিত মিশাল বলেন, ‘ছয় বছর বয়সে মহাকাশের স্বপ্ন আমার চোখে বেঁধে যায়। জানতাম না মহাকাশ কি। কিন্তু ওনা-ইজা মরুভূমির রাতের আকাশে জ্বলা নক্ষত্রগুলো আমার চোখে স্বপ্ন এঁকে দেয়। আর সে স্বপ্ন এখন বাস্তব।’

অ্যারো স্পেসের দায়িত্ব পালনের আগে মিশাল রেইথিউন মিসাইল সিস্টেমের অ্যারোডাইনামিক্স ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছেন। ২২টি রকেট প্রোগ্রামে অবদান রয়েছে তার। এছাড়াও অ্যারোডায়নামিক্স, বায়ু টানেল পরীক্ষা, গাড়ির ডিজাইন, ভবিষ্যদ্বাণী সিমুলেশন ও বিশ্লেষণ এবং রকেট স্টেজ-সেপারেশন বিশ্লেষণে তার অভিজ্ঞতা রয়েছে। কম্পিউটেশনাল টুল ডেভলপমেন্টের কাজেও গভীর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন মিশাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ