১ মাসে নেইমারের রেকর্ড জার্সি বিক্রি
গত ১ মাসে ১ লক্ষ ২০ হাজার জার্সি বিক্রি হলো নেইমারের।
বিক্রয় করা ৮ মিলিয়ন পাউন্ডের মধ্যে ৭.৮ মিলিয়নই লাভ।
এক মাসেই ৭৫ ভাগ জার্সি বিক্রি হওয়ায় শঙ্কায় ফরাসি বিক্রেতারা। চার মাসের জন্য জার্সি বানালেও তার আগেই সিংহভাগ জার্সি বেচা শেষ।
ইতোমধ্যে ফরাসি সমর্থকদের মন জয় করেছেন নেইমার। ফ্রান্সে আসার পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ৮ গোল করেছেন নেইমার।
গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সায় আসার পর নেইমার গোল করেছেন একশর বেশি। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিও করেন তিনি। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন নেইমার।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 