News Bangla 24 BD | চট্টগ্রামে দেড় হাজার মণ্ডপে দুর্গাপূজা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

চট্টগ্রামে দেড় হাজার মণ্ডপে দুর্গাপূজা


চট্টগ্রাম জেলার ১৪ উপজেলায় প্রায় দেড় হাজার মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ সব পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার মহালয়ার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত জানান, এবার চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেড় হাজারের বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন কমিটি এবং জেলা পুলিশ প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, দুর্গাপূজায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজা চলাকালীন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ