News Bangla 24 BD | সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ


সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে ‘মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়’ এই স্লোগানে বুধবার (২০ সেপ্টেম্বর) রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে পথনাটক ও সিলেটে প্রথমবারের মতো পাঠাভিনয় উৎসব।
বুধবার বিকাল ৪টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী, পথনাটক ও পাঠাভিনয়ে নাট্য পরিষদের অন্তর্ভূক্ত ১০টি দল অংশ নেবে। একই সাথে পাঠাভিনয়ে সিলেটের প্রবীণ নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা ও প্রবীণ নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না, দীর্ঘদিন পর সিলেটের মঞ্চে পাঠাভিনয়ে অংশ নিবেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ নাট্য ও সংস্কৃতিকর্মী এবং নাট্যহিতৈষী সকলকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ