News Bangla 24 BD | সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

সিলেট নগরীর উপশহর আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে আবাসিক এলাকার ব্লক-ডি এর ৩৫নং রোডের ৪নং বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের বাম পকেট থেকে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত এনাম আহম্মদ (৩৮) দক্ষিণ সুরমা উপজেলার মুদিকোনা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল উপশহরের ঐ বাসায় অভিযান চালায়। বাসায় ঢুকে তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর শরীরে তল্লাশী চালালে প্যান্টের বাম পকেটে ২শ পিচ ইয়াবা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ৮০ হাজার টাকা। ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে শাহপরাণ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ