News Bangla 24 BD | শাবিতে KIN বই উৎসব ১৫-২৪ অক্টোবর - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

KIN সাধারণ সভা’২০১৭ শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। সভায় KIN এর সাম্প্রতিক সময়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সভায় “KIN বই উৎসব’১৭” এর ঘোষণা দেওয়া হয়।

জিদান আহমেদ নামে ১৯ বছরের এক কলেজ শিক্ষার্থীর চিকিৎসার সাহায্যার্থে “KIN বই উৎসব’২০১৭” এর আয়োজন করা হচ্ছে। জিদান আহমেদ- আইডিয়াল কলেজ, সিলেটে উচ্চমাধ্যমিকে পড়ছে। মাত্র ৬ মাস আগে হঠাৎ সে একদিন জানতে পারে যে, সে তার আশেপাশের আর ৮-১০ জন মানুষের মত সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। তার শরীরে দানা বেঁধেছে এক দুরারোগ্য ব্যাধি। “রক্ত”- যা মানুষের বেঁচে থাকার জন্যে প্রধান একটি উপাদান এবং যা খুব স্বাভাবিকভাবেই দেহে তৈরী হয়, তা তার দেহে তৈরী হচ্ছে না! সে লিউকোমিয়ায় আক্রান্ত। ১৯ বছরের এক তরুণ- যার প্রাণোচ্ছলভাবে বাঁচার, ভবিষ্যতের রঙিন স্বপ্ন বোনার, স্বপ্ন পূরণে প্রাণান্ত করার কথা, সে কী না প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে!

জিদান চায় সুস্থ হতে। একটি সুস্থ-স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে। স্বপ্ন দেখতে, তা পূরণ করতে। কিন্তু তা সম্ভব করতে গেলে যে তার চিকিৎসার প্রয়োজন! চিকিৎসার ব্যয়ভারও যে নেহাত কম নয়। পুরো ৫০ লাখ টাকা তার চিকিৎসায় প্রয়োজন!! এই বিপুল পরিমাণ অর্থ তার মধ্যবিত্ত পরিবার কীভাবে জোগাবে? তবুও তার পরিবার সাধ্যাতীত ব্যয়ভার বহন করে এখন প্রায় নিঃস্ব। তার চিকিৎসার জন্যে আরও ২০ লাখ টাকার প্রয়োজন। তার অসহায় মা-বাবার শেষ ভরসা এখন আমাদের সবার সহযোগিতা। জিদানের চিকিৎসার সাহায্যার্থে আয়োজিত ” KIN বই উৎসব’২০১৭” এর পুরো অর্থ তার চিকিৎসায় ব্যয় করা হবে।

“KIN বই উৎসব’২০১৭” আগামী ১৫ অক্টোবর রবিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত শাবিপ্রবি’র অর্জুনতলায় অনুস্টিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বই উৎসবে পার্ল, সময়,অন্যপ্রকাশ,তাম্রলিপি, অনন্যা, রোদেলা,অন্বেষা, সন্দেশ, ঐতিহ্য, শ্রাবণ, প্রথমা, বাতিঘর, অনুপম ও চৈতন্য প্রকাশনা অংশ নিবে।

“KIN বই উৎসব’ ২০১৭” থেকে বই কিনে আমরা যেমন নিজেদের ভাললাগা পূরণ করতে পারি, একই সাথে জিদানকে সুস্থ জীবনে ফিরে আসতে সাহায্য করতে পারি। শুধুমাত্র আমাদের এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে জিদানকে সুস্থজীবনে ফিরিয়ে আনতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ