গাজীপুরে বাসের ধাক্কায় সার্জেন্ট আহত,চালক আটক
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দায়িত্ব পালনকারী এক ট্রাফিক সার্জেন্ট বাসের ধাক্কায় গুরত্বর আহত হয়েছেন। এঘটনার পর আলম এশিয়া বাসের চালককে আটক করে থানায় সোপর্দ করা হয়। বুধবার সকালে সার্জেন্ট ইকবাল মহানগরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় কর্তব্য পালন কালে আলম এশিয়া পরিবহনের একটি বাস দ্রুতগতিতে অপর একটি গাড়িকে ওভার টেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, তিনি গাজীপুর ট্রাফিক বিভাগে সার্জেট হিসেবে কমর্রত রয়েছেন। সহকারী পুলিশ সুপার আরো বলেন, দায়িত্ব পালনের সময় সকাল সোয়া ১০টার দিকে চান্দনা চৌরাস্তা মোড়ে দায়িত্ব পালনের সময় ময়মনসিংহগামী আলম এশিয়ার পরিবহনের একটি বাস ইকবাল হোসেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত সাজের্ন্ট মো. ইকবাল হোসেন (৩৮) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর বাস চালক বেলাল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। বেলাল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার কালাদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তাকে জয়দেবপুর থানায় রাখা হয়েছে। তিনি আরো জানান, হালকা গাড়ি চালানোর লাইসেন্স নিয়ে বেলাল মহাসড়কে যাত্রীবাহী গাড়ি চালাচ্ছিলেন। এরির্পোট লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 