গাজীপুরে পিসটিসি ইউবিআর প্রকল্প-০২ এর উদ্যোগে ৩০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত
কামাল হোসেন বাবুল : পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত ও ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত ইউবিআর-২ প্রকল্প,গাজীপুরের উদ্যোগে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে দিন ব্যাপি এক অবহিত সভা অনুষ্টিত হয়। সভার মূল উদ্দ্শ্যে ছিল প্রকল্পের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যে সমস্ত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে যেমন – শিক্ষক প্রশিক্ষণ, শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সেশন পরিচালনা, প্রকল্পের অন্যতম কারি কুলাম “আমি এবং আমার প্রথিবী” বাস্তবায়ন, প্রতিষ্ঠান ভিত্তিক অভিভাবক সভা, স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্টুডেন্ট এলামনুই গ্রুপ গঠন ও তাদের মাধ্যমে বিতর্ক, দেওয়ালিকা, কূইজ ও স্কুল ভিত্তিক বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা বিষয়ক কর্নার প্রতিষ্ঠা সহ অন্যান্য কার্যক্রমের নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া।
ইউবিআর প্রকল্প মূলত নির্বাচিত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭৬ জন প্রশিক্ষিত শিক্ষককের তদারকির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উপরোক্ত কার্যক্রসমূহের মাধ্যমে ছেলে -মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষার উপায়, করণীয় বাল্য বিবাহ, যৌন নির্যাতন, নিপিড়ন, অভিভাবকদের সাথে সম্পর্ক, জেন্ডার, জেন্ডার বৈষম্য, বৈচিত্রতা, অনাকাঙ্খিত বিষয় থেকে নিরাপদ রাখার কৌশল ইত্যাদি বিষয়ে সঠিক জ্ঞানোন্নয়ন করা।
উক্ত সভায় উপস্থিত সকলে কার্যক্রম সমূহের সঠিক বাস্তবায়ন ও নিয়মিত পর্যবেক্ষনের জন্য প্রধান শিক্ষকের সংশ্লিষ্টতা থাকা অত্যন্ত জরুরী বলে গুরুত্ব আরোপ করেন।
বিগত দিন সমূহে বাস্তবায়িত কার্যক্রম সমূহ ছাত্র-ছাত্রীদের উন্নয়নে কি ধরণের প্রভাব পড়েছে জানতে চাওয়া হলে সকলেই ইতিবাচক মন্তব্য ও প্রকল্পের কার্যক্রমে সহযোগীতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সভার শুরুতে প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর ,আলী আসগর ফকির, পিএসটিসি, ইউবিআর প্রকল্প, পর্যবেক্ষন ও মূল্যায়ন সম্পর্কিত ফরম উপস্থাপন করেন এবং সকল শিক্ষক তা আন্তরিকভাবে পূরণ করবেন বলে আশ্বাসদেন। কার্যক্রমসমূহ বেগবান ও ফলপ্রসু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অভিহিত করণ সভায় প্রধান অথিতি হিসাবে জেলা শিক্ষা অফিসার, রেবেকা সুলতানা, বিশেষ অথিতি হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দ ময় ভৌমিক ও পিএসটিসির পক্ষে ডাঃ সুব্রত চক্রবর্তী, পরিচালক স্বাস্থ্য বক্তব্য রাখেন। প্রধান অথিতি রেবেকা সুলতানা বলেন প্রকল্পটি অত্যন্ত সময়পোযোগী আপনারা সকলেই তা বাস্তবায়নে সক্রিয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অথিতি আনন্দময় ভৌমিক বলেন স্কুলভিত্তিক এসব কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা, প্রকল্প হতে প্রাপ্ত পর্যবেক্ষন ও মূল্যায়ন ফরমটি যথাসময়ে পূরণ করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সকলকে অনুরোধ করেন। বিশেষ অথিতির বক্তব্যে ডাঃ সুব্রত চক্রবর্তী পিএসটিসির পক্ষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কর্মসূচীটি সফলভাবে বাস্তবায়নে ইয়ুথ অফিসার, পিযূষ চন্দ্র সরকার, কমিউনিটি মবিলাইজার অনুপম সাহা,সোনিয়া আক্তার,স্বপ্না আক্তার, জীবন বর্মন, হিসাব সহকারী, তারিকুল ইসলাম ও সন্তোষ তালুকদার প্রসংশনীয় ভূমিকা রেখেছেন। উপস্থিত সকল অথিতি ও শিক্ষকদের সাথে অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে ভবিষ্যতে একসাথে কাজ করার জোড়ালো প্রত্যয় ব্যক্ত করেন।

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 