News Bangla 24 BD | ত্রাণ দিতে মানিকগঞ্জে যাচ্ছেন সাকিব - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ত্রাণ দিতে মানিকগঞ্জে যাচ্ছেন সাকিব


বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নিতে আজ (সোমবার) দুপুরে মানিকগঞ্জে যাচ্ছেন। বিকেল ৩টায় ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক আকরাম খান, অভিনেতা মোশারফ করিম উপস্থিত থাকবেন।

এদিকে সাকিব ও ত্রাণ উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঘিওর থানা পুলিশ। সাকিবকে একনজর দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল সিরিজ খেলতে গেলেও দুই টেস্ট থেকে ছুটি নিয়ে দেশেই অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ