চট্টগ্রাম-রাজশাহীর বিগ স্কোরিং ম্যাচ ড্র
প্রথমদিন বৃষ্টির কারণে ম্যাচ হয়েছিল অর্ধেক। মাত্র ৪৩ ওভার। এই ৪৩ ওভার ব্যাট করে চট্টগ্রাম বিভাগ রান তুলেছিল মাত্র ৬৭। স্লো ব্যাটিংয়ের চরম পরাকাস্ট্রা প্রদর্শণ করলো তারা। কিন্তু দ্বিতীয় দিন এসে উল্টে গেলো পুরো চিত্র। ঝড়ো ব্যাটিং করে চট্টগ্রাম রানের পাহাড় দাঁড় করিয়ে দিল স্বাগতিক রাজশাহীর সামনে।
অলআউট হলেও চট্টগ্রামের রান ছিল ৪৩২। ইয়াসির আলি ৯৪, ইরফান শুকুর ৬৫, সাজ্জাদুল হক করেন ৬৮ রান। জবাব দিতে নেমে রাজশাহীও কম যায়নি। তৃতীয়দিন এবং আজ শেষ দিনেও প্রায় শেষ পর্যন্ত ব্যাটিং করলো তারা। যেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা ব্যাটিং অনুশীলন করেছে বলে রাজশাহীর ব্যাটসম্যানরাও ব্যাটিং অনুশীলন করা প্রতিজ্ঞা করেছিল।
শেষ পর্যন্ত অলআউট হয়েছে রাজশাহী। অলআউট হওয়ার আগে রান করেছে ৪১৫। যদিও প্রথম ইনিংসে চট্টগ্রামের চেয়ে তাদের রান ছিল ১৭ কম। কিন্তু ততক্ষণে ম্যাচের ফল হওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ। কারণ, দিনের সময় খুব বেশি বাকি ছিল না। শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ ওভার খেলেছে চট্টগ্রাম।
প্রথম ইনিংসে রাজশাহীর হয়ে দারুণ ব্যাটিং করেছেন জহুরুল ইসলাম অমি। ৭৯ রান করেন তিনি। ৭৭ রান করেন জুনায়েদ সিদ্দিকী। ৬০ রান করে আউট হন ফরহাদ হোসেন। এছাড়া ৩৬ রান করেন মায়শুকুর রহমান, ২৯ রান করেন ফরহাদ রেজা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 