News Bangla 24 BD | গাজীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন পেতে মাঠে নেমেছেন স্বপ্না - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

গাজীপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন পেতে মাঠে নেমেছেন স্বপ্না


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বিএনপি’র মনোনয়ন পেতে মাঠে নেমেছেন শেখ ফরিদা জাহান স্বপ্না।
শ্রীপুর নির্বাচনী এলাকার রাজেন্দ্রপুরের বাসিন্দা স্বপ্না ২০১৪ সালের ৩১মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
শিক্ষাজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্বপ্না বর্তমানে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক, গাজীপুর জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভানেত্রীসহ বিএনপির বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন তিনি। যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে।
গাজীপুর-৩ আসনে জাতীয় সংসদের প্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শেখ ফরিদা জাহান স্বপ্না বলেন, ‘মনোনয়ন পেলে আমি নিশ্চিত এ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো।’
মনোনয়ন পাওয়ার ব্যাপারে সর্বোচ্চ মহলে যোগাযোগ বাড়িয়েছেন বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ