টঙ্গীতে অস্ত্র বোমাসহ এক শীর্ষ সন্ত্রাসী আটক
রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সজিবকে (২৫) মঙ্গলবার রাতে অস্ত্র ও বোমাসহ আটক করেছে টঙ্গী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো রামদা ও একটি হাত বোমা উদ্ধার করে। আউচপাড়া মোক্তার বাড়ি রোডের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। শীর্ষ সন্ত্রাসী সজিব টঙ্গীর আউচপাড়া এলাকার মোজাফফরের ছেলে। এব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, সজিব একজন শীর্ষ সন্ত্রাসী। এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসি তার অত্যাচারে অতিষ্ঠ। দীর্ঘদিন যাবত আউচপাড়া এলাকায় বাড়িওয়ালা ও দোকানের মালিকদের কাছ থেকে স্থানীয় সরকার দলীয় নেতাদের ছত্রছায়ায় ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। গত কয়েকদিন আগে স্থানীয় ঠিকাদার মোতালেব মিয়ার কাছ থেকে জোর পূর্বক মোটরসাইকেল নিয়ে যায় এবং মোটরসাইকেল ফেরত দেয়ার বিনিময়ে চাঁদা দাবি করেন। পরে এলাকাবাসি মঙ্গলবার রাতে কৌশলে সজিবকে আটক করে মারধরের পর একটি রামদা ও একটি হাত বোমাসহ পুলিশের কাছে সোপর্দ করে। টঙ্গী থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 