News Bangla 24 BD | মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন


কালিয়াকৈর প্রতিনিধি : মিয়ানমারেসেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, ভয়াবহ গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে র‌্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কালিয়াকৈর উপজেলা শাখা।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে কালিয়াকৈর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়ে কালিয়াকৈর থানার সামনে এসে শেষ হয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (বাদল), সাধারণ সম্পাদক মাসুদ কবীর স্বপন, কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ