News Bangla 24 BD | আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার - হারুনুর রশীদ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার – হারুনুর রশীদ


স্টাফ রিপোর্টার : আসন্ন গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে  ভোটারদের মন জয় করতে ও সমর্থন পেতে প্রার্থীরা এখন থেকেই শুরু করেছে দৌড়-ঝাপ। কেবলই দোকান-পাট থেকে পাড়া-মহলøায় প্রার্থীরা ঘন ঘন যাতায়াত শুরু করেছেন তারা। সমর্থণ পাওয়ার জন্য নিজ কর্মের মাধ্যমে সাধারণ মানুষের মন আকৃষ্ট করে যাচ্ছেন প্রার্থীরা। আর ভোটারাও তাদের পছন্দের প্রার্থী মনোনীত করতে চাচ্ছেন ইচ্ছেমত। যে সমাজকর্মী কাউন্সিলর হবেন সে যেন সব সময় জনগনের পাশে থেকে সমাজের উন্নয়ন মূলক কাজ করেন, সেটাই সাধারণের আশা। এ ভাবে হিসাব নিকাশ চলছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে। এ ক্ষেত্রে ভোটের রাজনীতিতে এগিয়ে আছেন গাজীপুুর সিটিকর্পোরেশন এলাকার ২৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশীদ।
তিনি একজন সফল সংগঠক, সমাজ সেবক, জনদরদী, সৎ হৃদয়বান ব্যক্তি। সদা হাসি তার মুখে ফুটেই থাকে। ইতি মধ্যে তিনি ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে অনেকটাই কাউন্সিলর প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি পাড়া মহলøায় তার নাম ছড়িয়ে পড়েছে একজন সৎ ও নির্ভিক সমাজ সেবক হিসেবে। এ ছাড়া তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করছেন মন খুলে। তার দ্বারা সমাজের অনেকে উপকৃত হয়েছেন। তিনি একান্ত সাক্ষাৎকারে এ প্রতিবেদককে বলেন- আমি নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলাম না। ২৩ নং ওয়ার্ডের সকল খেটে খাওয়া সাধারণ মানুষ আমাকে নির্বাচন করার জন্য অনুরোধ করে আসছেন। যার ফলে আমি আমাকে একজন সফল সমাজ সেবক হিসেবে চিহ্নিত করতে এবং এলাকার উন্নয়নে সরাসরি অংশ নিতে আসন্ন সিটি নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকার মানুষের উপকার করতে হলে প্রার্থী না হয়েও করা যায়। কিন্তুু ২৩নং ওয়ার্ডের মানুষ অনেক অবহেলিত। তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের চাহিদা অনুয়ায়ী গ্যাস-বিদুৎ ও পানি এলাকায় পৌছেনি। এলাকাবাসীর জন্য সে সকল সুযোগ সুবিধার সৃষ্টি করাই আমার মূল উদ্দেশ্য।
আমি নির্বাচিত হতে পারলেই আমার ওয়ার্ডের  মানুষের সাথে আলাপ আলোচনা করে এলাকার উন্নয়ন মূলক কাজ করব। তিনি আরো বলেন- আমি আমার ওয়ার্ড এলাকার সকল ভাঙ্গাচোরা রা¯Íা-ঘাট ইতি মধ্যেই সিটি কর্পোরেশনের সহযোগিতা ছাড়াই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজকে সাথে নিয়ে সংস্কার করেছি। তিনি আরো বলেন- বর্তমানে আমাদের সমাজে সন্ত্রাস, হানাহানি, মাদকের ছড়াছড়ি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সমাজ থেকে ওইসব জঞ্জাল দূর করতে হবে। আমরা যারা সমাজের নেতৃত্ব দেই, তারা যেন সবাই হাত পা বেধে ঘরে বসে না থাকি।  তাই আমিও চাই আপনাদেরকে নিয়ে একটি সুষ্ঠু সুুন্দর সন্ত্রাস ও মাদকমুক্ত ২৩ নং ওয়ার্ড গড়তে।
আগামী গাজীপুুর সিটিকর্পোরেশন নির্বাচনে আমাকে কাউন্সিলর হিসাবে বিজয়ী করলে অত্র ওয়ার্ডের সকল সমস্যা সমাধানে জনগনকে সাথে নিয়ে কাজ করব ।

এ বিভাগের অন্যান্য সংবাদ