ভুটানকে হারিয়ে শিরোপায় এক পা বাংলাদেশের
জাফর ইকবালের জোড়া গোলে ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপায় এক পা দিয়ে রাখল বাংলাদেশ। বুধবার নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষের দিকের তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন জাফর।
এখন শিরোপা জেতার জন্য বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভারত ম্যাচের দিকে। এ ম্যাচে ভারত জিতলে শিরোপা জিতবে বাংলাদেশ। কারণ তখন পয়েন্ট সমান হলে দেখা হবে দুই দলের মধ্যে ম্যাচের ফল, যাতে জিতেছিল বাংলাদেশ। ম্যাচটি ড্র হলেও পয়েন্টে এগিয়ে বাংলাদেশ হবে চ্যাম্পিয়ন। কিন্তু নেপাল জিতলে বাংলাদেশকে আগে হারানোর জন্য শিরোপা ধরে রাখবে তারাই।
গোলশূন্য ড্রয়ের পথে চলতে থাকা ম্যাচে তিন মিনিটের ব্যবধানেই পাল্টে গেল প্রেক্ষাপট। জাফরের দুই গোলের কল্যাণেই স্বাগতিক ভুটানের বিপক্ষে এই জয়। ম্যাচের ৮১ ও ৮৪ মিনিটে গোল দুটি করেছে জাফর।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 