News Bangla 24 BD | রাজশাহীতে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

রাজশাহীর বাগমারা উপজেলার সুতিরবিলে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। এতে আরও ৯ জেলে আহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বড়বিহানলী ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৩৫), তার ভাতিজা খোরশেদ আলম (৩৪) ও তাদের আত্মীয় একই গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩৮)।

বড়বিহানলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে নৌকা নিয়ে সুতিরবিলে বিলে মাছ ধরতে গিয়েছিল ওই জেলের দল। দুপুরে ১২টার দিকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এরপর নৌকায় বজ্রপাত হলে ওই তিন জেলে বিলের পানিতে পড়ে যান। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছার আগেই মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। বজ্রপাতে নৌকার ওপরে থাকা আরো ৯ জেলেও জ্ঞান হারান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা জানিয়েছেন বলেও জানান ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ