News Bangla 24 BD | ফিল্মি স্টাইলে সঙ্গিনীকে প্রকাশ্যে আনলেন ভুবনেশ্বর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফিল্মি স্টাইলে সঙ্গিনীকে প্রকাশ্যে আনলেন ভুবনেশ্বর


ভারতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় ভুবনেশ্বর মূলত, ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার ও ডানহাতি ব্যাটসম্যান। পেয়েছেন অল-রাউন্ডারের মর্যাদা। দলের লাজুক খেলোয়াড়দের মধ্যে ভুবনেশ্বর কুমার ছিলেন অন্যতম। তবে লাজুকতা ভেঙ্গে গোপন কথাটা নিজেই জানিয়ে দিলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দারুণ রোমান্টিক ছবি পোস্ট করেছেন তিনি।

বলা যায়, পুরো ফিল্মি কায়দায় ভাবী অর্ধাঙ্গিনীর নাম ও পরিচয় সবাইকে জানিয়ে দিলেন তিনি। ধাপে ধাপে‚ যাকে বলে টিজার দিয়ে। সঙ্গে মোস্ট এলিজেবল ব্যাচেলর্স লিস্ট থেকে বাদ পড়লেন তিনি। গত মে মাসে ভুবি একটা ছবি পোস্ট করে বলেছিলেন, খুব শিগগিরই তিনি গোপন চেহারাটি দেখাবেন। অবশেষে সেই ছবিটিও প্রকাশ করলেন ভুবনেশ্বর।

আর ছবির সেই মানুষটির নাম নূপুর নাগর। ইনস্টাগ্রাম পোস্টে ভুবনেশ্বর ও তার ভাবী অর্ধাঙ্গিনীকে একটি ক্যাফেতে বসে থাকতে দেখা গেছে। এই ছবি পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ার ইউজাররা নতুন এই জুটির প্রশংসা করে অভিনন্দন জানান। যুবরাজ সিং-ও তার প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, ”দুর্দান্ত”।

অবশ্য এর আগে কোনো বান্ধবীর সঙ্গেও দেখা যায়নি তাকে। সোশ্যাল মিডিয়াতেও একেবারেই সক্রিয় নন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য পেসার। ২০১৭ সালের মে মাসে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন, যার ক্যাপশনে লেখা ছিল, ডিনার ডেট, পুরো ছবিটা খুব শিগগিরই পোস্ট করব। মনে করা হচ্ছে এটিই সেই ছবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ