News Bangla 24 BD | ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪


ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী। তাদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার সকালে ৭টার দিকে উপজেলার মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাসের হেলপার মুমিন মিয়া (৩৮), যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশু পুত্র নূরুন্নবী (৩ মাস)।

সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি ইউনুস মিয়া জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী মালবাহী একটি ট্রাকও সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন এবং ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নেয়ার পর আরো আরো ২ জন মারা যায়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুর্ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ