News Bangla 24 BD | ঘানায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

ঘানার রাজধানী আকরার একটি প্রাকৃতিক গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ট্যাংকারের কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরপর দু’বার বিস্ফোরণ হয়েছে।

দেশটির তথ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আমরা তাদের সঠিক সংখ্যা জানার চেষ্টা করছি।’

ঘানার ন্যাশনাল ফায়ার সার্ভিসের মুখপাত্র বিল্লি অ্যানাগলেট বলেন, গ্যাস স্টেশনে বিস্ফোরণের কারণ আমরা অনুসন্ধান করছি। সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহনও পুড়ে গেছে।

দুর্ঘটনার পরপরেই ঘটনাস্থলে দমকল বাহিনীর ৬টি গাড়ি এবং দুই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ