১৯ পদে সেনাবাহিনী সদর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
সেনাবাহিনী সদর দপ্তরের ক্যাডেট কলেজগুলোয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলেজগুলোতে ১৪ পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
কেয়ারটেকার, প্লাম্বার, পেইন্টার, সহকারী প্লাম্বার, সহকারী কার্পেন্টার, মুয়াজ্জিন, সহকারী ম্যাশন, বাবুর্চি, অফিস সহায়ক, হাউস বেয়ারার (পুরুষ), বাস হেলপার, সহকারী বাবুর্চি, গ্রাউন্ডসম্যান, পরিচ্ছন্নতাকর্মী।
যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
গাজীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, গাইবান্ধা, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, চাঁদপুর, চট্টগ্রাম, নীলফামারী, পটুয়াখালী ও বরগুনা ছাড়া অন্য সবল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ‘অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।

গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় 