যশোরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হলি আর্টিজান হামলা মামলার অন্যতম আসামি হাদিসুর রহমানের স্ত্রী খাদিজা ওই বাড়িতে অবস্থান করছে বলে ধারনা পুলিশের।
গতকাল রোববার গভীর রাত থেকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। ঢাকা থেকে সোয়াত টিসের সদস্যরা পৌঁছানোর পর অভিযান শুরু হবে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আজমল হুদা জানান, জঙ্গি আস্তানা সন্দেহে রোববার রাত ২টা থেকে ঘোপ সেন্ট্রাল রোডের একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। সোয়াত টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে অভিযান চালাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা 