News Bangla 24 BD | ১৯ বছরের রেকর্ড ভাঙল জার্মানি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বাছাই পর্বের দশ ম্যাচের দশটিতেই জিতে বিশ্বকাপের টিকেট পেয়েছে জোয়াকিম লোয়ের শিষ্যরা।

রোববার রাতে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে জার্মানি। বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি বাছাই পর্বের খেলায় এক নতুন রেকর্ড গড়েছে জার্মানি। বিশ্বকাপে ইউরোপিয়ান বাছাই পর্বের ইতিহাসে সবথেকে বেশি গোল ব্যবধান জার্মানির। এবারের বাছাই পর্বে জার্মানি গোল করেছে ৪৩টি। গোল হজম করেছে মাত্র ৪টি। ৩৯ গোলের ব্যবধান ইউরোপিয়ান বাছাই পর্বে সর্বোচ্চ। ১৯৯৮ বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ ৩৩ গোলের ব্যবধান ছিল রোমানিয়ার। ১৯ বছরের রেকর্ড ভেঙে নতুন ল্যান্ডমার্ক তৈরি করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

এ অঞ্চলে জার্মানি গোলের রেকর্ড গড়লেও গোল হজমের তিক্ত স্বাদ গ্রহণ করেছে সান মারিনো। বাছাই পর্বের দশ ম্যাচের দশটিতেই হারের স্বাদ পাওয়া সান মারিনো গোল হজম করেছে ৫১টি। প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র দুই বার। জার্মানি দুই ম্যাচে তাদের জালে বল পাঠিয়েছে ১৫ বার।

জার্মানি ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপের পরের স্থানটিতে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। জার্মানির থেকে ১১ পয়েন্ট পিছিয়ে নর্দান আয়ারল্যান্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ