News Bangla 24 BD | যে কোনো সময় জঙ্গি আস্তানায় অভিযান - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে যে কোনো সময় অভিযান শুরু হবে।

সোমবার ভোর ৫টার দিকে এএসপি মাহবুবের নেতৃত্বে সোয়াতের একটি টিম যশোরে এসে পৌঁছেছে। টিমটি ইতোমধ্যে ওই এলাকা পরিদর্শন করেছে।

শহরের ঘোপ এলাকার ওই বাড়িটি রোববার মধ্যরাত থেকে ঘিরে রাখা হয়েছে। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে।

বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমান। তার ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মশিউর রহমান একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, রাত ২টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় সাংবাদিকসহ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান (ক- সার্কেল) সাংবাদিকদের জানান, সোয়াতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ