বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩
বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৬), তার ছেলে হৃদয় আহমেদ (২২) ও তাদের সহযাত্রী তপন কুমার (৩৫)। তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার শশীবদনী গ্রামে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পরপর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় 