News Bangla 24 BD | মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা, বড় জয় ব্রাজিলের - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা, বড় জয় ব্রাজিলের


ফুটবল বিশ্বকাপ হবে আর আর্জেন্টিনা থাকবে না এটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলো না গোটা ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে মেসি-ডি মারিয়ারা। বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলে দিয়েছেন ফুটবল যাদুকর মেসি।

ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা। ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মেসি।

আজকের মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে মাঠে নামেন সার্জিও রোমেরো, গ্যাব্রিয়েল মারকাডো, হাভিয়ের মাশ্চেরানো, নিকোলাস ওটামেন্ডি, এদুয়ার্দো সালভিয়ো, এনজো পেরেজ, লুকাস বিগলিয়া, মার্কোস একুনা, অ্যাঞ্জেল ডি মারিয়া, দারিয়ো বেনেদেতো এবং লিওনেল মেসি। সমুদ্রপৃষ্ঠ থেকে কিটোর ২ হাজার ৮৫০ মিটার উচ্চতায় কিটোর এই মাঠে আর্জেন্টিনার অতীত পারফরম্যান্সও খুব একটা সুখকর ছিল না। ২০০১ সালের পর থেকে সেখানে ইকুয়েডরকে হারাতে পারেনি আর্জেন্টিনা।

এই ম্যাচের আগে বাছাইপর্বে মেসিকে ছাড়া আট ম্যাচ খেলে মাত্র ৭ পয়েন্ট পায় আর্জেন্টিনা। বার্সেলোনা তারকাকে নিয়ে ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছিল দলটি। ম্যাচের এক মিনিট না যেতেই কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। রোমারিও ইবারার গোলে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক ইকুয়েডর। তবে, আর্জেন্টাইন ত্রাণকর্তা হিসেবে আরেকবার উপস্থিত হন মেসি। খেলার ১২ মিনিটের মাথায় ফল ঘুরিয়ে দেন তিনি। ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে ইকুয়েডরের জালে বল পাঠাতে সময় নেননি মেসি (১-১)।

২০ মিনিটের মাথায় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ইকুয়েডরের ডিফেন্ডার আইমার আলভারেজের ভুলে বল পেয়ে বাঁ-প্রান্ত দিয়ে কোনাকুনি শটে স্বাগতিকদের জালে বল জড়ান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। মেসির দ্বিতীয় গোলে আর্জেন্টাইনরা ২-১ গোলে এগিয়ে যায়।

আগের দুই ম্যাচে ২৮টি গোলের সুযোগ তৈরি করা আর্জেন্টিনার বিরতির আগে আর কোনো গোল না পেলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে ক্যারিয়ারের ৪৪তম হ্যাটট্রিকের স্বাদ পান মেসি।

এদিকে, গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন জেসুস।

এ বিভাগের অন্যান্য সংবাদ