কাশিমপুরে স্কুল প্রতিষ্ঠাতাকে হত্যার চেষ্টা!
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের কাশিমপুরস্থ পশ্চিম শৈলডুবীতে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় এক স্কুল প্রতিষ্ঠাতাকে হত্যার চেষ্টা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় সাধারণ মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছে। মামলা নং- ১২ (৬) ১৭ এবং জিডি নং ৫৫৬, তাং- ০৮/১০/২০১৭ ইং।
সরেজমিনে জানা যায়- গাজীপুর মহানগরের ৫ নং ওয়ার্ডের পশ্চিম শৈলডুবি গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মোঃ ছিদ্দিকের নেতৃত্বে মোঃ ছানাউল্লাহর ছেলে যথাক্রমে মোঃ আসাদ (৩০), মোঃ জাহিদুল ইসলাম (৩৩) ও মোঃ আমিন (৩৬), মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৪), ছিদ্দিকের ছেলে মোঃ রিপন, মজিবুরের ছেলে রুবেল (২৮)সহ স্বাধীন, রাব্বানী ও মিঠু এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
স্থানীয় মানবাধীকার কর্মী ইঞ্জি: মনিরুজ্জামান সন্ধ্যাসহ মোস্তফা মন্ডল, হযরত আলী, আওয়ামীলীগ নেতা হেলাল আহম্মেদ ও এলাকার আরো কতিপয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ এ প্রতিবেদককে জানান- বহু বিবাহের নায়ক ছিদ্দিক একজন খারাপ প্রকৃতির লোক। তার ইন্ধনে সন্ত্রাসীরা জহুরা বেগম প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের যুবতি শিক্ষার্থী এবং মহিলা শিক্ষকদেরকে রাস্তা-ঘাটে চলার পথে উস্কানীমূলক খারপ কথাবার্তা বলে। তাদের অপমান ও খারাপ আচরণে স্কুলটির অনেক মহিলা শিক্ষক ও উঠতি বয়সের শিক্ষার্থীরা অন্যত্র চলে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্কুলটির এক মহিলা শিক্ষক জানান- কয়েকদিন আগে ছিদ্দিকের লালিত কয়েক যুবক তার বাসায় গিয়ে চাকুরী ছেড়ে দেয়ার জন্য হুমকী দিয়ে এসেছে। এখন সে নিরাপত্তাহীনতায় ভূগছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জলিল চৌধূরী জানান- ছিদ্দিকের যন্ত্রণায় তিনি অতিষ্ট। তার লালিত পালিত সন্ডা-পান্ডারা জহুরা বেগম স্কুলের সামনে এসে মাদক সেবন ও বিক্রি করে। প্রতিবাদ করা যাচ্ছে না। প্রতিবাদ করলেই আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমার প্রাণের শংকা রয়েছে। যে কোন সময় তারা আমাকে দুনিয়অ থেকে চির বিদায় দিয়ে দিতে পারে। এমনকি তারা সুযোগ পেলেই স্কুলের বেঞ্চ, চেয়ার ও টেবিলের উপরে পায়খানা-প্রস্্রাব করে ব্যাপক ক্ষতি সাধন করে। তিনি বলেন- ওরা পাকা সন্ত্রাসী। ওদের হাতে থাকে অবৈধ অস্ত্র।
জলিল চৌধূরী আরো জানান- আমি ডিস ব্যবসা করি। ওরা আমার ডিস ব্যবসা পর্যন্ত ছিনিয়ে নিতে চাচ্ছে। তারা স্থানীয় কাউন্সিলর দবির সরকারের সামনে পর্যন্ত হুমকী দেয়ার সাহস দেখিয়েছে। বলেছে- স্কুলে পায়খানা-প্রশ্রাব করেছি, প্রয়োজনে আরো করবো। পারলে ঠেকিও।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা এবং জিডি এন্ট্রি করা হলে, কাশিমপুর ফাঁড়ি ইনচার্জ তার তদন্ত করছেন। এমতাবস্তায় মামলা ও জিডির বাদি জলিল চৌধূরী পুলিশ বাহিনীর নিকট নিরাপত্তার দাবি জানান।
এ ঘটনায় সিদ্দিক এর সাথে মোবাইলে কথা বললে, তিনি ঘটনা সম্পর্কে বলেন- জলিল চৌধূরী আমার ছোট ভাই। মূলত ডিস ব্যবসা নিয়ে তার সাথে আমাদের ভুলবুঝাবুঝি হয়েছে। বিষয়টি নিয়ে সোমবারও আমরা স্থানীয়ভাবে মিমাংসার জন্য বসেছিলাম। যথা শীঘ্র বিষয়টির সমাধান হবে। তবে তিনি স্কুল সম্পর্কীত অভিযোগগুলো অস্বীকার করেন।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 