কাপাসিয়ায় গৃহবধূ খুন স্বামী আটক
কাপাসিয়া প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে গাজীপুরের কাপাসিয়ায় স্বামীর হাতে গৃহবধূ মাকসুদা ওরফে মাসুদা (৩৫) খুন হয়েছে বলে অভিযোগ রয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার বড়পুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামীকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। নিহত মাকসুদা পাশ^বর্তী বরুন গ্রামের মৃত আঃ খালেকের মেয়ে।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়পুশিয়া গ্রামে কুতুব উদ্দিনের স্ত্রী মাকসুদার সাথে তার প্রবাসী স্বামীর সম্পর্কের টানাপোড়ন ছিলো। সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিদেশ ফেরত কুতুব উদ্দিন স্ত্রীকে প্রায়ই মারধর করতো। ৯ অক্টোবর গভীর রাতে কথা কাটাকাটি হয় এবং মারধরের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ৮ টার দিকে মাকসুদাকে মূমুর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ এ নেওয়ার পথে মারা যায়। নিহতের লাশ গোসল শেষে কফিন পড়িয়ে জানাযার নামাজের প্রস্তুতি সম্পন্ন করছিলো। পরে এটা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ও গুঞ্জন হয়। এটা জানাজানি হলে কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ এ প্রেরণ করে।
নিহতের স্বামী কুতুব উদ্দীন জানান, আমার সাথে তাঁর কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকটা চরথাপ্পর দিয়েছি। আমি এর বেশি কিছু বলতে পারবনা।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই কুতুব উদ্দিন জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।

গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় 