মোবাইল ফোনে কথা বলতে না দেওয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: মোবাইল ফোনে কথা বলতে না দেওয়াকে কেন্দ্র করে পার্বতীপুরে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
২১ অক্টোবর শনিবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর হিন্দু পাড়া গ্রামের অজিত রায়ের মেয়ে নবম শ্রেনীর ছাত্রী মল্লিকা রায় (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জানা যায়, ইদানিং অধিকাংশ সময় পড়াশোনা না করে মোবাইল ফোনে কথা বলায় তার বড় বোন ফোন কেড়ে নিলে ক্ষিপ্ত হয়ে সে এ হেন কাজ করে। আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব মিশনারী হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে সে মারা যায়। এ ব্যপারে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 