News Bangla 24 BD | ঝিনাইদহে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

ঝিনাইদহে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
“আগামীর পথে, প্রবীণের সাথে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রবীন হিতৈষী সংগঠনের সভাপতি মকবুল হোসের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় প্রবীণদের যথাযথ মর্যাদা ও সর্বক্ষেত্রে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ ও জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ