ঝিনাইদহে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“পুলিশই জনতা, জনতাই পুলিশ”এ শেøাগানকে সামনে রেখে পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য ঝিনাইদহে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন লিফলেট নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। র্যালীর শুরুতে শান্তি প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহ্জীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর আহŸায়ক কনক কান্তি দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। সার্বিক তত্বাবধানে ছিলেন সদর থানার ওসি এমদাদুল হক শেখ। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিশেষ অবদান রাখায় পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে সম্মাননা প্রদাণ করা হয়। বক্তারা, সমাজ থেকে সকল প্রকার অন্যায় অপরাধ দুর করতে পুলিশের সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহŸান জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে কয়েক হাজার মানুষ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।

টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 