News Bangla 24 BD | ঢাকা পৌঁছেছেন রাষ্ট্রপতি - News Bangla 24 BD
News Head
 ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’

যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা জন্য আট দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার সকাল পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি।

ওই সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ