সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে সিলেট পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
এদিকে ওসমানী বিমানবন্দরে প্রধামন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ।
দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রী এখন হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 